মাঠে আজ আমাদের খরগোশভাতি
সবুজেই খানাদানা আর মাতামাতি
লাফাবো না? আমরা যে খরগোশ পাতি!
কখন সকাল হবে ভেবে ভেবে কাটিয়েছি রাতি
গাজর নিয়েছি কটা হাতে করে চার-পাঁচ সাথী
ভীষণ আনন্দ ভালোবাসি, আমরা খরগোশ জাতি!
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।