আগামী দিনের অপেক্ষায়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চারিদিকে মৃত্যুর বাতাবরণ
গ্রাস করছে সমগ্র মানব সমাজকে
হাহাকারের চিতার আগুন
ভস্মীভূত এক পলকে।
কৃষ্ণচূড়ার লাল ফুল
মানুষের রক্ত পান করে
তৃষ্ণার জ্বালা পূরণ করছে
অনেক বছর অপেক্ষার পর।
প্রান্তরে প্রান্তরে শুধু
ভয়ের অদৃশ্য লাইন
ছুঁতে পারে মানুষের
জীবনের লাইন কে।
গর্জে ওঠা বিষাক্ত বাতাস
পৌঁছে যাচ্ছে সবুজের মাঝে;-
অপেক্ষা করছে কালবৈশাখী ঝড়
নিমেষে প্রলয় ঘটানোর জন্য।
আগামী দিনের অপেক্ষায়
ধ্বংসের নতুন বার্তা
সব এক অহোরাত্র -এ
নিয়ে যাবে একদিনে।।
২৬/০৬/২০২১

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।