আমি বই পড়তে ভালোবাসি। অবসরে কবিতা লেখার চেষ্টা করি। কবিতা আমার খুব প্রিয়, মাঝে মাঝে অনুগল্প ও প্রবন্ধ লেখার চেষ্টা করে থাকি।
একটি কবিতা লেখা বা পড়ার মধ্যে আমি আমার প্রাণশক্তিকে অনুভব করি। হয়তো প্রতিদিনই আমি লিখতে পারি না কিন্তু একটি কবিতা না পড়লে সেই দিনটি আমার কাছে অর্থহীন হয়ে পড়ে। আমরাতো গৃহবধূ আমাদের কথা শোনার বিশেষ কেউ থাকেনা, কবিতা এমন একটি মাধ্যম আমি পেয়েছি যেখানে আমি আমার বক্তব্যকে সুস্পষ্টভাবে লেখার সুযোগ পাই। আর এই সুযোগটি করে দিয়েছে এখনকার সবচেয়ে সহজ উপলব্ধ মাধ্যম ফেসবুক।