আত্মার সাথে কথেপকথন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আত্মার সাথে কথেপকথন
হাকিকুর রহমান

আয়নার সমুখে নির্জনতার ছায়া ফেলে
দাঁড়িয়ে থাকা,
কোনও এক চিত্রিত আঁধারের পরিমন্ডলে
নিজেরে আবার নতুন করে আঁকা।

পাশের বাতিটা জ্বালালে, মনে হয় আর একটু
ভালো হবে প্রতিফলন,
নয়তো পিছনের পর্দাটা, আর একটু সরাবার
হয়তোবা আছে প্রয়োজন।

উচকিত তৃষা নিয়ে, শুকনো মেকি হাসিটাকে
দেখানোর কি সকরুণ প্রচেষ্টা,
আরও একটু ক্লোজআপে এলে, ভালো হবে মনে করে
প্রতিফলিত হবার কি তেষ্টা।

ওদিকে অতি যত্ন করে, নিজ আত্মার সাথে
করে যাওয়া কথোপকথন,
সমুখের ছায়াটা, সে যে অসময়ে হারিয়ে যাওয়া
কোনও এক মানিক রতন।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।