সঞ্চারিত ধন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সঞ্চারিত ধন
হাকিকুর রহমান

আছে কিছু মোর সঞ্চারিত ধন
রেখেছি তা অতি যতনে,
চাহিবোনা সেগুলি দেখুক দিবালোক
রয়ে যাক তা গভীর গোপনে।।

দিবসের আলো মিটিবার আগে
হেরিবারে তারে বড় সাঁধ জাগে-
আশার অতীত উবিয়া গেলো কোথা
খুঁজে ফিরি তা নিভৃত স্বপনে।।

ভাবনার দ্বার খুলিয়া দিয়াছি
অভিলাষী মন রাঙিয়া নিয়াছি-
থাকুক সে গুলি হৃদয় মাঝারে
বিচরণ করুক নীরব চরণে।।

মরমের কথা কহিবো যে কারে
স্বপন রাতিতে হারিয়েছি যে তারে-
বিরান স্মৃতিরা ঘুরিয়া মরিছে
বিচলিত করে সে কিছু স্মরণে।।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।