![]()
আমাকে দ্রবীভূত করো
বৃষ্টি,
চিত্রশিল্পী ভাস্কর
একই সঙ্গে হয়ে
তার সাথে খেলো
শুরুতে শুধু ইতস্তত ফোঁটায়
শরীর-ক্যানভাস জুড়ে
জলরঙের খামখেয়ালি ছবি
তারপর ছুঁড়ে ফেলে তুলি
কুঁদে কুঁদে শরীর থেকে শরীর
বৃষ্টি, আমাকে দ্রবীভূত করো
তোমার সঙ্গে একই সাথে ঝরি
আমার রঙে রঙীন করি
প্রতিটি রোমকূপ তার।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)