আমার মনের মেঘ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি দেখতে যে সুর্দশন
কভু যে বাসা বাঁধল মন,
তোমাকে নিয়ে তোমার প্রেমে;
আমি ভেবে থাকি সারাক্ষণ।

জানি না, যে দিন-
প্রথম তোমাকে দেখেছি
এই নীলকাশ হৃদয় পাতায়
তোমার যে ছবি এঁকেছি।

সে থেকে তুমি যে আমার
বুঝাতে চেয়েছি বার বার,
মনে সাহস পাইনি বলতে;
তুমি তাকালে না একবার।

এই আকাশে শূন্য বাতাস
মেঘহীনে সৌন্দর্য হারা,
ওগো বন্ধু তোমার জন্য;
শুধু আমি যে দিশেহারা।

আজ বার বার মনে পরে
তোমাকে হারিয়ে ফেলে,
মেঘহীনে আকাশ যে নীল;
তুমি আমায় ছেরে চলে গেলে।

যে কথা ছিল বন্ধু
সে তো আর হল না কিন্তু?
ব্যথা ভরা সাগরে ঢেউ তুলে
আমার দু’নয়নের ধারা বিন্দু।

আজও অপেক্ষায় বসে আছি
আসবে তুমি দেবদূত বেগ,
যে আকাশের বুকে সুখ তুমি;
আসবে আমার মনের মেঘ।

0

Publication author

0
ক্ষুদে লেখক
Comments: 0Publics: 2Registration: 28-12-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।