প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি কে!
-ভাস্কর পাল

আমি শুনেছি নিশি রাতের সেই কান্না-
আমি দেখেছি পথের ধারে পরে থাকা,
উদ্বাস্তুদের রান্না।।
একবিংশে দাঁড়িয়ে দেখেছি কত দুর্নীতি
দেখেছি মনের গোপনে খুন হয়ে যাওয়া কত স্মৃতি।
দিগন্তের নীল গগনে ভাসতে দেখেছি কত মুখ-
হারিয়ে ফেলেছি ক্ষনিকের পাওয়া কত বা সুখ।।

আমি কে!
এ জগতের বুকে সামান্য ধূলি-
নিশ্চুপে কত প্রতিবাদের শব্দ বুনি,
কত চিত্র দেখি চোখের আড়ালে
অগ্নি বর্ষণ আনি বুকের পাঁজরে।
আমি উন্মাদ -আমি শুন্য
আমি মানুষের বর্মে ছিন্ন ভিন্ন।
আমি তপ্ত, আমি সুপ্ত…
আমি অগ্ন্যুৎপাত লাভার মতো গলিত।

আমি কে! আমি তুচ্ছ,
আমি কিছু শব্দের গুচ্ছ।
আমি নেশা গ্রস্ত রক্ত – মাংসের খন্ড-
মনের গভীরে লুকিয়ে কিছু ভালোবাসার শব্দ।
আমি কলঙ্ক আনি নিজের মুখে
আমি মানুষের মাঝে অমানুষের মুখোশে।
আমি লুকিয়ে আছি কলমের নিপে-
আমি সকলের আড়ালে আগন্তুকের বেশে।
আমি পরে থাকা কাগজের পাতাতে
শত শব্দের মাঝে তোমাদের ভাষাতে।
ফেলে আসা অতীতের বেদনা আমি-
ভবিষ্যতের চেতনা বার্তা আমি।
কে!! আমি কে?

0

Publication author

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।