প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পথিক
তুলোশী চক্রবর্তী
পথিক চলে গেছে বহুদুর
দেখা আর যায় না
ভুলেগেছে এ পথের মোহমায়া
তাই ফিরে আর আসে না,
জুটি বাঁধে নতুন নতুন
আরো নতুন পথের করে সন্ধান,
তবু মন তুষ্ট নয় সেই পথিকের
আরো আরো চায় ধন ,মান,সন্মান।
কোন রঙ্গে হতে রঙ্গিন
হে পথিক,ভুলিলে এ পথের কথা
স্মৃতি মাখা পথ কাঁদে
তবু পথিকের পদধুলি পায় না হেথা।
পথিক চলে যায় মনের আনন্দে বহুদুর
ধুলোর ছাঁপ রেখে যায় পথের বুকে
সেই পদধুলি বুকে জড়িয়ে পথ
শুধু পথিকের অপেক্ষায় থাকে ,
পথ পথিক কে ভালোবাসে কিন্তু
পথ যে চলতে পারেনা পথিকের সাথে।
0

Publication author

offline 5 years

Tuloshi Chakraborty

1
ভারত এর পশ্চিমবঙ্গের সম্ভ্রান্ত ব্রাহ্মন পরিবারে কবি তুলোশী চক্রবর্তী এর জন্ম ।পিতা অজয় চক্রবর্তী ।
Comments: 0Publics: 14Registration: 28-11-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।