হারিয়ে যাওয়া দিন – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রাত বিকেলে স্বপ্ন দেখা চাইতে ছোঁয়া আকাশ,,
ভালই ছিল হারানো দিন,ছিল ভোরের বাতাস।
চাইনা আমি আকাশ ছুঁতে, চাইনা হতে বড়,,
কেউ কি আমার ছেলে বেলা ফিরিয়ে দিতে পারো?।
ফিরিয়ে দিতে পারো আমায় সেই যে স্নান ঘাট,
ফিরিয়ে দিতে পারো আমায় আমার খেলার মাঠ।
সেই যে দূরে বংশী বাজায় অচিন কোনো পান্থ,
বাঁশির সুরে জুড়ায় প্রাণ মন যে হতো শান্ত।
মায়ের কোলে শুয়ে পড়ে জড়িয়ে ধরে গলা,
রাজকন্যা ও রাক্ষসী র রূপকথা সে বলা।
শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম সেই যে মায়ের কোলে,
পারবে কি সেই দিন ফেরা তে যাও না আমায় বোলে।
সেই যে আমার মেঠো পথে জড়িয়ে পায়ে কাদা,,
তবু করতো না তো কোনো ই শাসন আমার ঠাকুর দাদা,,
সেই যে আমার খেলার সাথী আজ যে তারা কোথা?
আজ কলমে হৃদয় মাঝে র একটি করুন ব্যথা।
আজ কোথায় আছিস বন্ধু আমার,কোথায় আছিস ভাই,,,
সেই যে আমার সোনালী দিন,আমি আবার ফিরে চাই,,
খেলবো আবার সবাই মিলে মাখব গায়ে ধুল,
নদীর জলে আপন মনে ভাসবে সে হাঁস গুলো।
পানকৌড়ি মারবে যে ডুব শিকার ধরার ছলে ,
আল্পনা সে আঁকবে বাতাস ইছামতির জলে।
ফেলে আসা সোনালী দিন আর কি পাওয়া যাবে,,
যদি যায় গো পাওয়া ফিরে সে দিন বল না কেমন হবে?।
আজ বড় হয়ে স্বপ্ন বড়, ঐ উঁচু তে আকাশ ছুঁতে চাই,,
যদি ফিরে পেতাম হারিয়ে যাওয়া সে দিন আবার কেমন হতো ভাই???।

0

Publication author

3
তরুণ কবি -পার্থ বসু জন্ম ও শৈশব: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মাগুরকোনো গ্রামে (মাতুলালয়) পার্থ বসুর জন্ম। তাঁর পিতা শ্রী সহদেব বসু ও মাতা শ্রীমতী পদ্মাবতী। শৈশব থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগী কবি স্কুল ম্যাগাজিন ও স্থান
Comments: 2Publics: 37Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।