প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মিত্রতায় কেবলই শূন্যফল
দেখি কেবলই বিরুদ্ধ যাপন
শুধু তন্ত্রের অপ-কৌশল
কেবলই ক্ষয় হরণ হনন
এবার তাই সর্বৈব বৈরিতা
হুলুস্থুল সারাদিন সারাক্ষণ
প্রবঞ্চক বিশ্বাসের সাথে

আর নয় কখনও কোন চুক্তি
কেবলই বিরহী-মিলনের ছল
নয় কোন আকালিক যুক্তি
নিয়ে মুখে হাসি চোখে জল
এবার হবে সর্বাত্মক বিপ্লব
ভেতরে ও বাহিরে কেবল
সর্বনাশী সে প্রজ্ঞার সাথে

আর নয়কো অকারণ পলায়ন
বাড়িয়ে জীবনের বেহুদা গ্লানি
যন্ত্রণার চক্র-পথে পথে সারাক্ষণ
টেনে অকেজো জীবনের ঘানি
এবার হবে আরধ্য মৃত্যুর খেলা 
অপূর্ণ জীবনের সব ব্যর্থতা মানি
অপ্রত্যাশিত এক জীবনের সাথে।

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 142Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।