প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মুছে গেছে অঢেল কল্পনা

সে আমার মুখের দিকে তাকায়ে রয়েছে,

যেন শিশিরের জল।

পোড়া মাটির ফসল

তোলা হয়েছে ঘরে

একা-একা! আমি তারে দেখি

সময় আসিলে বলি – হৃদয়ের কথা।

কতোবার ভাবি আকাশের নীচে

প্রান্তরে ঘাসের উপর বসে,

চোখের নদী অশ্রু হয়ে

চেয়ে আছে;সে কি কারো

আসার জন্যে অপেক্ষা করে!

নতুবা আমাকেই সে চাই?

ঘুম আর ঘুমের ভিড় নেই

যেন ফালা কাটা হৃদয়ের চির হতে

ফিনকি দিয়ে কালকুটের রক্ত ঝরে।

একটি দিন ফুরায়ে গেলে

আর পাই না ফিরে,সে চাই

বরফের নদীতে ভেসে যেতে;

আমি পারিনা তারে আটকাতে

পালক কলমের কালি টেনে

ফিরিয়ে কি আনতে পারি তারে!

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।