![]()
এমন কেন হলো?
একটা কথা বলো,
পাকিস্তানি আমলেও কি
এই বৈষম্য ছিলো?
স্বাধীন দেশে চাকরির জন্য
দ্বারে দ্বারে ঘোরে,
দূর্নীতি আর অসৎ উপায়
ভরে গেছে চোরে।
শিক্ষাগত যোগ্যতা থাক
থাকুক যতই জ্ঞান,
মূল্যায়ন হয় বাংলাদেশে
টাকা যদি দেন।
স্বাধীনতা মুখের বুলি
মুখেই শোভা পেতো,
যোগ্যতা থাকলে পাক-আমলেও
চাকরি পাওয়া যেতো।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)