প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি একটা মন চাই, অতি উর্বর একটা কলাবতী মন
আছে যার ইতিহাস, আছে সুদীর্ঘ ভবিষ্যৎ ভ্রূণের মতন
আছে ধ্বংসের, আছে সৃষ্টির সঙ্গীত
প্রত্যয়ের কেবলই অনন্ত ইঙ্গিত 
যেখানে আছে কর্মনাশার প্রলয় আবর্ত কেবল
আছে সুর, আছে দিকেদিকে লয়ের বাঁকবদল
আছে বন্যার জলের মতন প্রবল
ভালোবাসার অন্ধত্ব কেবলই গহন অতল

জানি এ চাওয়া পূরণ হবার নয়; কেবলই অদ্ভূত বিচিত্র
তবুও চাই, আমিও যে সংমিশ্রণ আবিলতায় সমষত্ব
দুঃখ দেখলে কান্না পায় সেবিকার মতন
ফুল দেখলে কষ্ট করেও মেলে থাকি দুনয়ন
অবকাশে থাকা কোন যোদ্ধার মতো
তবুও যে শোষণে অশান্ত
উর্ধহস্ত, দৃপ্ত-পেশী, উচ্ছ্বল    
সংগ্রামে স্বেচ্ছাসেবী কেবল 

আমি তাই চাই ছায়ার মতন
একটা বাতাস বাতাস মন
নিশ্বাসে বিশ্বাসে নিঃস্বতায় পূর্ণতায়
অনুভবে ক্রিয়ায়
অনুগত অনুক্ষণ, শরীরী পিন্ডদানে আর       
মাংসের লোভে একাকার
ক্রিয়ায় প্রতিক্রিয়ায় সমষত্ব কোন এক মিশ্রণ
এমনই একটা ককটেইলের মন
আমি চাই
পুরাটাই

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 142Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।