কবিতার প্রাণ খুঁজে খুঁজে পেয়েছি
পেয়েছি, দক্ষিণ দুয়ারের পথ
যেখানে মিশেছে, রূপ রস গন্ধ
আলোর পথে জীবনের জয়রথ।
কখনও কুড়াই কখনও পুড়াই
কখনও ভাসাই কখনও ডোবাই দিন।
মুছে দিয়ে যাব ধুয়ে দিয়ে যাব
গত জন্ম জন্মান্তরে আমার মর্মে
আমার কর্মে, কবিতার যত ঋণ।
Comments: 0Publics: 1Registration: 21-04-2023
বাহ্!