![]()
শিরোনাম:- ধ্বংস আসছে
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ১৬-০১-২০২৫
এ কি শ্মশানের নিস্তব্ধতা !
গা ছমছম করা রাত –
বাতাসে বারুদের পোড়া গন্ধ !
ইতস্তত জমাট রক্ত –
পৃথিবী জুড়ে যুদ্ধের দুন্দুভি !
পোড়া মাংসের লোভে –
শেয়াল কুকুরের ভাগের লড়াই !
এর মাঝেও যদি বাঁচি –
সেদিনও চিৎকার করে বলবো ,
পৃথিবীটা সুন্দর ছিল ।
তোমরাই সুন্দর রাখতে পারো নি !
আবারও সুন্দর হবে –
যদি তোমরা যুদ্ধ থামাতে পারো ,
যদি শাস্তি ফেরাতে পারো ।
যদি নিজেদের শোধরাতে পারো –
মানুষকে ভালোবাসো ,
যদি তোমরা হাত বাড়াও তবেই ।
সেদিন কলম ধরবে –
নতুন প্রজন্মের যত কবি রবে ।
বাতাসে ভাসতে পারে –
মানুষের জয়গাথা – সুরে সুরে ।
আর যদি না শোধরাও –
তবে জেনে রাখো – প্রকৃতির সহ্যের
বাঁধ ভাঙছে – ধ্বংস আসছে নেমে ।
ভয়ঙ্কর সে প্রতিশোধে –
তোমরাও ধ্বংস হবে – পাবে না রেহাই ।।
( কপিরাইট সংরক্ষিত )
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
পাঠক বন্ধুর মন্তব্য আশা করি।