কবি মুখপুড়ী রায়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দেশের, দশের, বংশের কী লজ্জা, হায় হায়

আবার কবিতা লেখে মুখপুড়ী শুভশ্রী রায়!

থার্ডক্লাশ কবি ওটা, দয়া করে সব্বাই বোঝ

রায় নিজে বলে, থার্ডক্লাশ? তার নিচে খোঁজ।

কোনো ক্লাসই নেই বিচ্ছিরি ফালতু কবিটার

তবে পদ্য ও ছন্দের জন্য আছে প্রেম অপার।

থার্ডক্লাস বললেও এই কবিকে বেশি বলা হয়

তবে হ্যাঁ, করে সমস্ত দ্বিধা আর লজ্জাকে জয়

ইন্দ্রলোকের গরীব কবি খালি লিখে চলে পদ্য

শুনবে তো রাণী দেবেন্দ্রবালা রোডে এস অদ্য।

 

 

1

Publication author

1
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।
Comments: 1Publics: 121Registration: 28-02-2022
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
শারমিন ইসলাম শর্মি
2 years ago

বেশ লাগলো কবিতা….
শুভ কামনা রইলো কবি।

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।