![]()
কবি সত্যেন্দ্র নাথ দত্ত স্মরণে
ছন্দের জাদুকর
সত্যেন দত্ত
রাত দিন চিন্তায়
ছন্দে মত্ত।
কবিতায় লিখে যায়
প্রকৃতির তথ্য
জীবনের জয়গানে
খুঁজে নেয় অর্থ।
ছোট ছোট নৌকায়
একটানা দাঁড় বায়।
সরু নাও ছিপখান
ছুটে চলে অবিরাম।
মাছ ধরে রাতভর
নেই কোন ভয়ডর।
কলকিতে সুখটান
মন করে আনচান।
ঝোপ ঝাড়ে ফিরে না
লোকালয়ে ভিড়ে না।
বিলে ভাসে বালিহাঁস
দুই পাড়ে বুনো ঘাস।
ঘণ ঘাসে বাসা বোনা
ডাহুকের আনাগোনা।
কড়া ডাকে কক কক
সারাদিন বক বক।
ঘোড়া ছুটে টগবগ
দাদু কাশে খক খক।
বুকে বাজে ধক ধক
জল পিয়ে ঢক ঢক।
আকাশের কিনারায়
সাদা বক উড়ে যায়।
গোধূলীর কোলাহলে
পাখিসব মত্ত।
ছন্দের কবিতায় স্মরণীয়
বরনীয় সত্যেন দত্ত।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)