![]()
আমার কমরেড কারুরই সম্পত্তি না।
মৌসুমী বাতাসের সঙ্গে মিশুক,
আমার আপত্তি না।
তবে সে যখন বাতাসের সঙ্গে হাসে খুব
অথবা অনিবার্য রাজনীতি চর্চায় দেয় ডুব
দুজনে মিলে খবরাখবর যত খায় গুলে
কিম্বা হাওয়ার হাতে চায়ের কাপটি দেয় তুলে,
এ ওর কোল থেকে দলের কাগজটা নিয়ে পড়ে,
কিম্বা দু’জনে যখন একসঙ্গে নির্বাচনে হারে,
আমার কী ভালো লাগে নাকি?
যদিও জানতে কারুর নেই বাকি
তবু ফের বলি, না।
কে না জানে, এ সবের মধ্যে দিয়ে হয় সহজ প্রীতির আনাগোনা
আর আমার ব্যাপারেই ঠোঁটকাটা লোকটার যত দোনামোনা!
দেখেও দেখে না আমাকে, আমার কবিতা সে শুনেও শোনে না
বা হয়তো খুব বেশি দেখে শোনে তবে প্রকাশ্যে মানে না ।
সহ্য হয় না এত দ্বিধা, খালি খালি কমরেডিয় টালবাহানা।
যদিও আমি তার কেউ নই, সে আমার কেউ না, না, না,না।
তার পরে একটু ‘কেমন আছেন’ বলতেও কেন এত সাতকাহনা?
0
Publication author
offline 4 years
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)