করোনায় বিশ্ব মহামারি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিস্তব্ধ হয়ে যাচ্ছে ধরণির সব কোলাহল
থেমে যাচ্ছে পথিকের চলাচল
মৃত্যুর উৎকণ্ঠায় গৃহবন্দি হচ্ছে মানুষের দল
ভেঙে যাচ্ছে নিখিল মনোবল
ভয়াল করোনা বিশ্বকে করে দিচ্ছে অচল
যেন একফোঁটা বিষাক্ত হলাহল।
প্রাণের আর্তনাদে কাঁপছে আকাশ-বাতাস-স্থল
জীবনপ্রবাহে ধেয়ে আসছে অমঙ্গল
আক্রান্ত প্রাণ চিকিৎসাতেও হচ্ছে না সচল
করোনার এমনই ভয়ংকর ছোবল
মৃত্যুর বহর কবর-শ্মশান করছে দখল
জীবৎকাল সাঙ্গ করে অবিরল।
স্বজনও পারছে না দিতে মরদেহের গোসল
কী নিষ্ঠুর নিয়তির ছল
কবে হবে নিরাময় এই অশান্ত ভূমণ্ডল
কবে ফুটবে শান্তির শ্বেতকমল
ভেবে ভেবে কবিপ্রাণ আজ ভীষণ চঞ্চল
কপোল বেয়ে ঝরছে অশ্রুজল।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।