প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কর্দমা

ইবনে নজরুল

শ্রাবনের মৃদু কিংবা প্রবল বরিষণে
রৌদ্রতপ্ত মাটি থেকে সোঁদা গন্ধ আসে
বড় বড় ফোটায় ঝড়া জল
মাটি আর ধূলির সাথে মিশে
কর্দমা তৈরি হয়।

শিশু,কিশোর,আবাল-বৃদ্ধ বনিতা
আমরা সকলে কর্দমাকে নর্দমা জ্ঞান করি
যদি বা দৈবাৎ লেপ্টে যায় পায়ে,
কিংবা জামার আস্তিনে
চেহারায় অস্বস্তির রেখা স্পষ্ট হয়ে ওঠে
সাফ করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ি।

আমরা মাটির বুকে হাল চষে আহার্য্য ফলাই
নিজেদের খেয়ালখুশিমত বসতবাড়ি গড়ি,
পদাঘাত করি, তাতেও সে নিরুত্তর।
ওর থেকে ধৈর্য আর নীরবতার সবক নিলে,
কী এমন ক্ষতি হয়ে যায় ?

0

Publication author

offline 11 months

ইবনে নজরুল

0
কবি হবার তাড়নায় লেখি না। স্বপ্নে ডুবে থাকতে ভালবাসি।কবির কবিতা স্বপ্ন ছাড়া আর কিছু নয়।
Comments: 4Publics: 10Registration: 23-05-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।