কারণে কারণ খায় (২)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এখানে আকালিক বন্যার ন্যায় আচমকা কারণে কারণ খায়,
আর এই কারণে সেই কারণ হয়, আবার অকারণে যান যায়
অনেকেরই এখানে সেখানে। অথচ হাবে-ভাবে কেতাদূরস্ত সবে;

আসলে সকলে এক রহস্যসত্তা- আরো মারাত্মক কিছু হবে-
হয়তবা মহাসাইনবোর্ডধারী। এখানে পিতার অধিকার-
সেতো ভূমিস্মাৎ কোন প্রজাতি-গবেষণা সমাচার
ছাড়া একেবারে শূন্য ভাবনায়…

আর মাতৃত্ব সমাচার-সেতো দুর্ভেদ্য কুয়াসায়
রবিতাপ-খোঁজা নিতান্ত অসহায়
কেউ যেন। এখানে গাদা-গাদা রীতি-নীতি-প্রথা-আইন-কানুন,
আর তার যত ভেষজ গুণাগুণ-
এমনকি হুকুম-কলা, সকলে এক অদৃশ্য সত্যকে খুঁজে
রীতিমত হয়রান-বিরান, একেবারে চক্ষু বুজে-
যেন নিতান্ত এক নিউটন দশায়…

অথচ, মাধ্যাকর্ষণ শক্তিকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে দিব্যি চলে যায়
পড়ন্ত আপেলটা ইথার পেরিয়ে,
আর সুফলা জমিনে হারামজাদা অকারণ চেঁচিয়ে চেঁচিয়ে
লাওয়ারিশ কারণকে বলে- এবার তুমি যাও,
আর নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও…

0

Publication author

2
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 156Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted