কালো মেয়ে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বাদল দিনের রিমঝিম গানে গানে
শ্রাবণের বারিধারা বইছে সুরে সুরে
কালো মেয়ের বুক জুড়ে শুধু অভিমানের নহর
কাজল কালো দুচোখে তার বইছে সরোবর।
জানালায় দাড়িয়ে সে নিমগ্ন সুদূর দেখে
মেঘ কালো এলো চুল সঙ্গোপনে সুঢৌল স্তন ছুঁয়ে থাকে
বৈরী মলয়ানিল ফিসফিসিয়ে বলে
কেঁদোনা আর অভিমান বুকে পুষে।
আকাশ কাঁদে বজ্রপাতের হুংকারে
অভিশাপ গুমরে মরে নরম শরীরে
ঢিপঢিপ করে চলে মেয়েলি বুকে
ঘৃনিত পাষাণ জাগে কৃষ্ণ রঙে ।
আহত মন আঁকেনা চিত্র কোন ক্ষণে
সঁপেনা প্রেম কেউ বাদল দিনে
ঘনঘোর বরষায় কদম গুচ্ছ হাতে
বলেনাত কেউ ভালোবাসি কালো মেয়ে ।।

0

Publication author

offline 3 years

অমি রেজা

0
জন্ম-ঢাকা,পড়াশুনা-এম.কম(ঢাকা বিশ্ব বিদ্যালয়),লেখালেখি-একক গল্পগ্রন্থ,বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
Comments: 5Publics: 21Registration: 20-09-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।