প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কিছু
হাকিকুর রহমান

কিছুক্ষণ, কিছু কাল, কিছু দিন, কিছু মাস, কিছু বছর,
কিছু যুগ, কিছু শতাব্দী, কিছু সহস্রাব্দ-
সকলই ঐ “কিছু”র মধ্যেই সীমাবদ্ধ।

আর তা অনন্ত মহাকালের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ,
যাহা কিছু বর্ণিত আছে, তাহারই সে কিয়দংশ।

ধারনার অগোচরে, নেই কোন “কিছু”,
যদিওবা ছেড়ে যাই, ছাড়েনাতো পিছু।

এই “কিছু”র মাঝেই ঘুরছে জীবন,
এই “কিছু”র মাঝেই সীমিত তার বিচরণ।

যদিও এই “কিছু”, শুধুমাত্র কিছুকেই নির্দেশ করে,
তবুও এই “কিছু”তেই ব্যাপ্তি,
“কিছু”তেই প্রাপ্তি,
“কিছু”তেই পরিসমাপ্তি।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।