কৃষাণীর মেয়ে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কৃষাণীর মেয়ে
হাকিকুর রহমান

ঘাটের কিনারে গাঁয়ের বঁধুরা
সিনান করিয়া উঠে,
কাননের ধাঁরে শিউলীর ছায়ে
ফনিমনসার ফুল ফুটে।

বাতাসে ঢলিয়া পড়িছে সেখানে
বেগুনী রঙের অপরাজিতা,
লাল ঠোঁটা টিয়ে সাজন সাজিছে
যেনো কোন পরিনিতা।

কৃষাণীর মেয়ে অভিমান করে
কোণেতে বসিয়া রয়,
হলদে শাড়ির লাল পাড়ে ঢেঁকে
আনমনে কি যে কয়।

ভিনদেশী বর আসিবে আজিকে
নিবে তারে ঘরে তুলে,
কুঞ্জলতার গহনা পরিয়া
সাজিয়াছে সব ভুলে।

হলদে সবুজ ধানের ক্ষেতেতে
পূবালী বায় যায় বয়ে,
সাঁঝের আঁধারে প্রদীপ জ্বালিয়ে
সে যে, সব কিছু যায় সয়ে।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।