শুধু তোমার জন্যে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শুধু তোমার জন্যে আমি প্রিয় কবিতাকে বড়বেশি নিঃস্ব করেছি আজি
বড্ড নিষ্ঠুর হাতে; খুলে খুলে নিয়েছি তার নান্দনিক গয়নার ফুলরাজি    
একেএকে। শুধু তোমার জন্যে আজ বড়বেশি গদ্যকে করেছি সাথী
করেছি নিরন্তর গদ্যযাপন অদ্ভুত রোদেলা এক বাস্তবতায় মাতি      
দিশেহারা পাগলের মতো। শুধু তোমার জন্যে বন্ধুর চিঠির জবাব লেখা      
হয়নি আজ, হয়নি স্ত্রীর ওষুধ খোঁজা, আর হয়নি তারে ফিরে দেখা     
কোন প্রিয়তম ক্ষণে। শুধু তোমার জন্যে আজ উন্মত্ততার মাতাল হাওয়া
লাগিয়ে দুর্দান্ত শরীরে হয়নি আমার মিছিলেও যাওয়া;
টুকরো টুকরো কোন সমাবেশে বুলেট-বুলেট কথা বলা
হয়নিতো, অথবা হয়নি কোন দানব মিছিলে রাজপথ দাঁপিয়ে চলা
শুধু তোমার জন্যে আজ আলোর ঘোড়ায় চড়ে ষোলকলার গ্রোথ নিয়ে    
ভেবেছি, কেননা আজতো অপার্থিব কোন বিশ্ব-সিগনাল দিয়ে
পাড়ি দিতে হবে মহাব্লাকহোল এক ওপারের হৃদপিন্ড-মিল্কিওয়ের মধ্যগগনে       
আলোর দিশা জাগাতে মননে রণণে শননে হননে কিংবা ঘাতক স্বপনে

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 149Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।