![]()
কোনো এক বিকেলে
বারান্দাতে দেখেছিলাম তোমাকে
নীল রঙের সালোয়ার কামিজে।
আজও মনে পড়ে গাল জুড়ে ছিল
টোল পড়া হাসি,
সেই থেকে তোমায় ভালোবাসি।
বৃষ্টিতে ভিজে রংধনু প্রহর কাটাই
তোমার বারান্দার নিচে।
আমার মনের অন্দরমহলের নীল
নদীতে কর তুমি খেলা,
তোমার অপেক্ষায় কাটে সারাবেলা।
কাজল কালো আঁখি তোমার
মুগ্ধ করে আমায়।
মায়াবী তুমি ছুঁয়ে দিলে আমায়
নিয়ম ভাঙার প্রতিদ্বন্দ্বে মেতে ওঠে,
তনুমনপ্রাণ।
সালমা
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)