চার দেয়ালের বন্দীখানা, জীবন নামে সবাই চেনে
যাবজ্জীবন সাজার মেয়াদ ফুরিয়ে যাবে চারটি দিনে।
সেই আশাতেই চেয়ে আছি বর্গাকার ঐ আকাশপানে,
দ্বিতীয়দিনেই জল্লাদ এলো বিচারপতির হুকুম মেনে।
আল্লাহ রচিত দৃশ্য-অদৃশ্যের জটিল গল্পগুলোকে নিজ জ্ঞানের সীমাবদ্ধ পাতায় সরল অথচ সূক্ষ্ম ভাষায় প্রকাশ করাই কবির উদ্দেশ্য। এই মহৎ উদ্দেশ্যের কিঞ্চিত সফলতাই কবিতা।