![]()
বাবার মতো
আহমেত কামাল
বাবার দু’চোখ ভরা যেদিন বুড়িগঙ্গা দেখেছি
সেদিন হতেই হয়তো আমার মরা শুরু,,,।
এখনও রোজই মরছি
একটু একটু করে।
মাটিচাঁপা দিয়ে রাখি
-সমস্ত আলাপ
এমনকী বেড়ে ওঠা স্বপ্ন। দুর্গন্ধ ভয়ে।
এ চোখ
আর উৎসব খোঁজে না। নিরুৎসাহী
নীরবতাও আজ – ঢেউ!
চিৎকার দিয়ে ভেঙে পড়ে বাবার মতো।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)