প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মানব রূপে জন্ম নিয়ে
দানব হয়ে সবই পিয়ে
খামখেয়ালীর ছলে,
অধিষ্ঠিত উচ্চাসনে
ক্ষমতার জোর প্রতিক্ষণে
তোমার পেশীর বলে।

তোমার লাভের অঙ্ককষে
রাজ প্রাসাদে থাকছো বসে
এই দুনিয়ার পরে,
কিসের নেশায় এতো আশা
বন্ধ হবে রঙ তামাশা
দেখো খেয়াল করে।

দ্বীনের কর্ম সবই শূন্য
খানিক তোমার নাই যে পুণ্য
করছো শুধু হেলা,
যমদূত এসে হাজির হবে
হুকুম যদি করে রবে
বন্ধ করবে খেলা।

শিরটা এবার করো নত
কুদরতী পায় অবিরত
প্রভুর নাম’টি স্মরে,
আখিরাতে থাকবে ভালো
কবর মাঝে জ্বলবে আলো
হঠাৎ গেলে মরে।
________________
ঠিকানা: বাউশাম, কলমাকান্দা, নেত্রকোনা।
লেখক, কবি, ছড়াকার ও কলামিস্ট।
shafiquemppg@gmail.com

0

Publication author

0
মনেরভাবকে কিছু নিয়মের ফ্ল্যাটফর্মে প্রকাশ করি। আর তা দিয়ে যদি রচনা শিল্পগুণে সমৃদ্ধ হয় তবে তৃপ্তি আসে। নুনছাড়া তরকারি যেমন স্বাদহীন। তেমনি ছন্দছাড়া: কবিতা ও ছড়া রুচিহীন।

সব মানুষেই কবি না, তেমনি সব লেখাও কবিতা না। কেউ কেউ কবিতা লেখে, আর তারাই কবি।
Comments: 0Publics: 1Registration: 03-08-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।