ভালোয় কাটুক Bhaloy Katuk

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভালোয় কাটুক
কলমে—সুব্রত পণ্ডিত

তুমি যদি ফুল হও—
আমি হবো শিশিরের ছোঁয়া,
তোমায় ছুঁয়ে যাবো ধীরে ধীরে,
ভাঙবো না তোমার কোনো পাপড়ি।

আর! তুমি যদি দূরে থাকো,
থাকুক দূরত্বের দেয়াল।
দুটি স্বাধীন আকাশ জুড়ে
আসুক একটি মেঘের নরম বিকেল।

মনের জানালা খুলে রেখে
করবো তোমারই প্রতীক্ষা চিরকাল।

জানি—
তোমার জীবনের গল্পে
হয়তো আমার নাম লেখা নেই,
তবু কেন জানি না,
মনে হয়— তোমার ভালো থাকাটা
আমার নিজের ভালো থাকার মতোই।

আজ তোমার দিনটা
ভালোয় কাটুক—
এইটুকুই শুধু চাই।

শুধু দূর থেকে দু’হাত তুলে বলি—
তোমার প্রতিটি সকাল আলোয় ভরে উঠুক।

যদি হাতে সুবাসিত গোলাপ থাকে,
তার পাপড়িতে জমুক আনন্দের শিশির,
কাঁটাগুলো থাকুক দূরে—
তা যেন তোমায় স্পর্শ না করে।

আর যদি কোনো এক বিকেলে
হঠাৎ আমার কথা মনে পড়ে,
তাহলে এই ভালোবাসার
কোনো নাম হবে না।

কোনো ঠিকানা হবে না,
কোনো দাবিও থাকবে না—
তবু হৃদয়ের এক কোণে
নিঃশব্দে জ্বালিও
আমার জন্য একটি প্রার্থনা।

আমি চাই—
তোমার দিনটি তোমার মতোই সুন্দর হোক।
তোমার ভাগ্যে অসীম রঙিন ভালোবাসা জুটুক।

তোমার আজ, তোমার আগামী,
তোমার প্রতিটি দিন… প্রতিটি ক্ষণ…
খুব ভালোয় কাটুক।

খুব ভালোয় কাটুক…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 121Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted