সব ও শব Sob O Shob

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সব ও শব Sob O Shob
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— বিচার চাই

শবের সৎকার আর সবের উপকারে
উৎপন্ন আন্দোলন, সামিলে নেই বারণ।

শব আর সব— শব্দ দুটো নিয়েই
যত উৎপাদন, রাগারাগি শুরু,
আর চলছে আন্দোলন।

শব দেখেই সবের জন্য
নিখুঁত লেখা চিরকুট—
গ্রহণ করুন উৎসবের নিমন্ত্রণ।

সবের টিকে থাকতে চাই শক্তি,
চাই উন্নয়নে ক্ষমতার
উন্নতর আস্ফালন।

প্রকৃতির নিয়মে একদিন
সবাই শব হবে ঠিকই,
বেঁচে রবে যতসব কেলোর কীর্তন।

প্রয়োজন আর অ-প্রয়োজন—
দুটির ফারাক সোজা,
তবুও বুঝবে না সব জনগণ।

উপরওয়ালার বিচার নেই—
‘বিচার চাই’ বলেই
চেঁচিয়ে চেঁচিয়ে মারো অগ্নিবাণ।

রাবণ বা কংসের রাজত্বে—
অকারণে শাস্তি, অত্যাচার আর শোষণ,
এটাই ছিল সুশাসন।

কৃষ্ণ বা রামের বুদ্ধি ও বাহুর বলেই
নড়ে ছিল ভিত,
উল্টে পড়ে সোনার সিংহাসন।

অকারণে শুনব কেন ভাষণ?
বরং স্লোগান হোক গরম,
জাত চেনায় নিজের আচরণ।

সব আজ জ্যান্ত শব—
ক্ষতি নেই ব্যবচ্ছেদে,
মৃত্যুবরণেই ওদের শান্তি নিবারণ।

একদিন আগুনে সবের শব পুড়ে—
সব ছাই হবে,
তবু আজই চাই একটি সঠিক সমাধান।

শব আর সব—
শব্দ দুটি শুনতে একই,
কাজের ক্ষেত্রে বড়ই অদ্ভুত বেমানান।

পৃথক পৃথক আন্দোলন করো সংকোচন,
ধারণ করো বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন।

উৎস সবের, উৎস শবের—
আমার যোগদান।
আন্দোলন রূপান্তরিত হোক উৎসবে—
রইল অভিনন্দন।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 119Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted