প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

গন্তব্য
হাকিকুর রহমান

আমি, এক ফালি বাঁকা চাঁদ,
আর ঈষৎ জ্যোৎস্না
হেঁটে চলেছি,
গাঁয়ের মেঠো পথটা ধরে।

ইঁদুর, কিম্বা কেঁচোর গর্তে
পা পড়ে পড়ে
মাঝে মাঝেই যাচ্ছি পিছলিয়ে,
তবুও আকাশটাকে ছাদ মনে করে
হেঁটে চলা-
ভাবাবেগহীন, পথ চলা।

বংশ পরম্পরায় তো হেঁটেই চলেছি,
নিরুদ্বেগ, নিশ্চিন্ত মনে
যদিও জানিনে, গন্তব্য কোথায়।

কোন বাতায়নে, কোন পাটাতনে
কোন কুলক্ষণে,
কোন সে বিরাগে, কোন সে সোহাগে
কোন সে আবেগে,
কোন সে কুহেলিকায়
ঘিরে থাকা সেই পথে।

তবুও তো চলেছি,
সেই অজানা গন্তব্যে-
বিলক্ষণ।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।