প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যদি কোনোদিন দেখা হয়ে যায়
কথা হয়ে যায় বসা হয় কাছাকাছি
তখনো বলব তোমার চোখতে এত দিন পরে
এখনো তোমার আছি।

প্রথমের সেই ভালোলাগা টুকু
ভুলতে পারে কি হারাতে পারে কে কিছু,
প্রথমের সেই ভালোলাগা যেন
অমলিনে হয়ে ছোটে পুজারির পিছু।
সেই পুজারির তুমি প্রার্থনা হয়ে গেছে মনে
মনের দুয়ারে আছি।

যদি কোনোদিন রাখা হয় হাত
তোমার হাতের একটু আলিঙ্গনে
বহু ব্যাথা শেষে মেঘটা সরিয়ে
ছিলাম তোমার বলব ধরার ক্ষণে।

যদি কোনোদিন পেয়ে যাই কাছে
আবার হলে তো পাশাপাশি একদিন,
কোনো অভিমানে হারাতে দেবনা
দূরত্বে পথ দেবনা হতে মলিন।
সেই সুন্দরে পুজারিটা তুমি বলব একাই
চিরদিন কাছাকাছি।

0

Publication author

0
পোস্ট কপি করবে না,
-মোঃ মুসা
Comments: 10Publics: 68Registration: 31-01-2021
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
মুহাম্মদ জাহিদ রায়হান
5 years ago

অসাধারণ হয়েছে ।

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।