![]()
শিরোনাম:- চাঁদনী রাতের গান।
লেখক:- সোহন ঘোষ।
মিটমিটে এই চাঁদনী রাতে,
চলরে ছুটে পুকুর ঘাটে–
সেতাল, বেতাল, মাতাল সুরে,
গান গাইবো ওই গিটার ধরে।
নাই বা সে গানের অর্থ হোক,
নাই বা বুঝুক সে আপন লোক;
মনের কথা বলবো খুলে,
হেথায় রঙিন আকাশতলে।
বলবো কথা কানে কানে,
আসবে কথা কথার টানে;
কথার প্যাঁচে, লাগিয়ে প্যাঁচ,
কাটবো কথা ঘ্যাঁচে-ঘ্যাঁচ!
বললে কথা কথার মাঝে,
মারবো যে চড় পাঁজর ঘেঁষে!
হেলান দিয়ে পিঠ-বালিশে,
গল্প বলবো গানের শেষে।
কোন গানে দিলে কোন শব্দ,
নাড়ী-নক্ষত্র হয় জব্দ;
কোন গানে হ্যাংলামুখো বৃদ্ধ,
খুঁটে খায় ভাজা ডিম সিদ্ধ।
খাওয়ার কথায় মাথায় আসে—
দরজা খোলা জানলার পাশে,
রেখে এসেছি মিষ্টির হাঁড়ি;
ধুক ধুক বুকে ছুটে যাই বাড়ি!
হাঁড়ির কাছে কাকা বসে,
হাতটি চেটে তাকায় হেসে!
৩১ অক্টোবর ২০২৬ ( “পূর্ণভারতী” ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ)
© SOHAN GHOSH | All Rights Reserved
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)