![]()
প্রকৃতির প্রবঞ্চক
কলমে— সুব্রত পণ্ডিত
রোদ বলে, দেব আলো,
পুড়িয়ে করে ছার,
মেঘ বলে, দেব বৃষ্টি,
শূন্য রাখে ধার।
বৃষ্টি বলে, ভেজাব মাটি,
নামবে ফসল ঘরে,
উজাড় করে দিয়ে আবারও
বন্যা করে ছাড়ে।
কখনো মেঘের আড়ালে
সূর্য থাকে ঢাকা,
কখনো আবার খরতাপে
মাটির বুক কাঠ-ফাটা।
মেঘের মেলা আকাশভরে,
বৃষ্টি নেইকো তায়,
চাতক পাখির মতো চাষি
চেয়ে থাকে জলের আশায়।
তবু চাষি হালটি ধরে,
বুনে নতুন বীজ,
মাটির বুকে স্বপ্ন বোনে,
আশার বাতাসে কাটায় দিন।
বাতাস-রোদ-বৃষ্টি-মেঘের ছলনা,
চাষির চোখে জল,
আশার বুকে আঘাত হানে,
ভেঙে দেয় কিছুটা মনোবল।
প্রকৃতির ছলনার নেই শেষ,
বিজ্ঞান কিছুটা দেয় হদিস।
প্রকৃতির দোহাই দিয়েই
প্রতারক, চাষির স্বপ্ন করে নিঃশেষ।
যারা দুঃখের হক,
মুখোশধারী স্বার্থের ধারক,
তারাই প্রকৃতির প্রবঞ্চক।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)