তোমার চেনা পাখি Tomar Chena Pakhi

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার চেনা পাখি
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

তোমার চেনা পাখিটা—
খাঁচার মাঝে
গাইত প্রেমের গান,
অবহেলা, অবজ্ঞা সয়েও
রাখত তোমার মান।

তোমার বুকে শূন্যতা
জাগবে সেদিন ধীরে,
খুঁজবে আমায় আনমনে
স্মৃতির অলিগলির ভিড়ে।

মনে পড়বে কতবার
চেয়েছি কথা বলতে,
তোমার দেয়াল ঠেলে
ফিরেছি চোখের জলে।

কতবারই অভিমান
চেপেছি বুকের মাঝে,
তবুও ভালোবাসা আমার
রেখেছি তোমারই কাছে।

সেদিন আমার শব্দগুলো
পড়বে তুমি একা,
কান্না জুড়েও মানুষটার
পাবে না আর দেখা।

ডাকবে আমায় নাম ধরে,
উত্তর মিলবে না,
সময়ে ডাকলে আমায়,
হারিয়ে যেতাম না।

যে কথাটুকু শুনতে চেয়ে
কেটেছে কত বেলা,
সেই কথাটাই বুকের মাঝে
তুলবে ব্যথার মেলা।

মনে রেখো, প্রিয় আমার,
পাখিরও আছে মান,
মুক্তির স্বাদ পেলে পাখি
ভুলে যায় সব টান।

খাঁচার দরজা খুলে দিয়ে
পেছনে ডেকে হয়ো না দুঃখী,
একবার যদি উড়ে যায় পাখি,
ফেরানো বড় ঝুঁকি।

যেদিন আমার নীরবতা
তোমায় দেবে ফাঁকি,
বুঝবে সেদিন হারিয়ে গেছে
তোমার চেনা পাখি।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 158Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted