প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ছড়া- গাঁও
হাকিকুর রহমান

অচিন গাঁয়ের বাঁকে বাঁকে
উদাস বাউল সদাই হাঁটে,
ছেলেরা সব রইল মেতে
শান বাঁধানো পুকুর ঘাটে।

মাঠ পেরিয়ে গাছের ছায়ে
রাখাল বসে বাজায় বাঁশি,
শান্ত দীঘির রোদের জলে
মুক্ত ঝরে রাশি রাশি।

কুলুকুলু নদীর পাড়ে
সুর ধরে ওই গাইছে মাঝি,
রৌদ্রছায়ার নীল গগনে
মেঘগুলো সব রইছে সাজি।

সোনালী রঙ ধানের ক্ষেতে
পুবালী বাও করছে খেলা,
নয়ন ভরা এ রূপ দেখে
যায় যে কেটে সারা বেলা।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।