জীবনের রঙ (রঙ) – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জীবনের রঙ:-
জীবনের ও রঙ আছে দেখ ঐ মনে,
বদলায় রঙ তার যেন ক্ষণে ক্ষণে ।
মায়ের মমতায় আছে বলো কি গো রঙ?,
নিঃস্বার্থ সে করেছে আমায় কত যে আপন।
পিতা ও যে আমাদের করেছে পালন,
সে মুছে দিয়ে জীবনের কত শত রঙ।
প্রেমিকার রঙে খোঁজা হৃদয়ের সুখ,
কখনও বা কাঁদায় সে ভেঙে দেয় বুক।
নানা রঙে দেখি তাকে সাজে কত সাজে,
রাম ধনু আঁকে যেন হৃদয়ের মাঝে।

নানা রঙে এ জীবনে কত ছবি আঁকে,
রঙিন স্বপ্নগুলো সবে তাই যেন দেখে।
জীবনের পথে পথে কত ছবি আঁকা,
ধূসর এ পথ খানি শুধু আঁকাবাঁকা।
অবশেষে একদিন জীবনের ও রাত্রি ঘনায়,
মুছে দিয়ে নানা রঙ চলে যায় সে অজানায় ।।

0

Publication author

3
তরুণ কবি -পার্থ বসু জন্ম ও শৈশব: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মাগুরকোনো গ্রামে (মাতুলালয়) পার্থ বসুর জন্ম। তাঁর পিতা শ্রী সহদেব বসু ও মাতা শ্রীমতী পদ্মাবতী। শৈশব থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগী কবি স্কুল ম্যাগাজিন ও স্থান
Comments: 2Publics: 37Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।