মোনালিসা একটি মেয়ের নাম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মোনালিসা একটি মেয়ের নাম

সে আমার প্রিয়তমা;

এক একটি দিন

এক একটি বছর

তারই অপেক্ষায় আমি থাকি,

নক্ষত্র রাত্রি পেরিয়ে যুগ

শতাব্দী থেকে শতাব্দী

জ্বলছে বাতি নিভছে রাত।

পাহাড় থেকে সমুদ্রে

প্রান্তর থেকে আকাশে

মেঘের আড়ালে মেঘ

মানুষের ভিড়ে মানুষ

সেই মেয়েটির নাম মোনালিসা

শহরের তিলোত্তমা নারী।

সরল হৃদয়ে মহানায়িকা আমার

যুগের ওপারে যুগ 

প্রিয়তমার হাতের মুঠোয়

ধরে রাখি এই পৃথিবীর শত সুখ।

তার হাসিতে হৃদয়ে ফুল ফোটে আমার

সে কাঁদলে ব্যথা লাগে আমার।

ভেজা শালিক শহরে হাঁটে

আমিও হাঁটি শহরের পথে পথে

তারে দেখি কবিতা লিখি

রাতের শেষে চোখের পালকে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।