ডাকচিঠি-২২

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মাথার উপর মানুষের সিঁড়ি দাঁড়িয়ে
মেঘ ছুঁতে চাই
রজনী পেরিয়ে আবার রজনী সুদীর্ঘ পথের অপেক্ষা
কার হৃদয়ে মহানায়িকা আমার কাছে ধ্রুববীর?
সন্ধ্যার আসন পেতে খাবি খায় কে নিদ্রায়!
কার হৃদয়ের পিনাকী মৃত নক্ষত্র হয়ে যায়
বটবৃক্ষের ফুলের মালা গেঁথে কারা নিয়ে আসে যাযাবরের রমনীদের, রাতের ঘুম উড়িয়ে। আমি উড়ো চিঠির পাতা লিখে যায়
কাকে বলবো, কে আছে আমার আপন জন!
পাখিদের বাসায় নীল ডিম চিরকালের মতো রয়ে যায়
পাখিরা সব পালিয়ে গেছে প্রজাপতিদের বাসর সাজাতে
মুখের শব্দ মুখের ভিতর আগুন ধরায়
কার হৃদয়ে লালন করতে পারেনি তাঁরা অমৃত আস্বাদ
কখনোও খোঁজ পাওয়া যায়নি সেই অদৃশ্য হৃদপিন্ডের অন্তরালে যে আত্মসমর্পণ করতে পারেনি তাঁকে।
আমার হাতে লাল মাটির রেণু
রাঙানো হয়নি তাঁর সুদীর্ঘ পথের সিঁথি
কার হাতে তুলে দিয়েছি তাঁকে!!

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।