ডাকচিঠি-৩৭

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জীবনের মূল্য দিয়ে অনুভব করেছি অনেক না পাওয়া কিছু
বহু অসম্ভব সম্ভব করেছি চোখের চাহনির সামিলে
কিছু কম বা বেশি।
প্রহরের চোখের বিষ বাষ্প সমুদ্রের স্রোতের বিপরীতে বন্ধুত্ব বাড়িয়ে তোলে।
বেঁচে থাকার মতো পরম শক্তি আর কোথাও নেই
দিনরাত্রির কোলাহল নির্জনে স্যাটেলাইট ঘুরছে মাথার উপরে মহাশূন্যে
মনে পড়ে সেই আগের মতই আছো তুমি তোমার স্বপ্ন নিয়ে
বুকের উপর ঘাসেদের যুদ্ধ জয়ের কাহিনী পাবে বলে তুমি বদলাও নি কিন্তু আমি বদলে গেছি আমার দুনিয়া থেকে।
স্বপ্ন দেখার উল্টো পাতায় উপসংহার লিখিত বদনাম প্রেমের মুখর হয়ে
তুরাগ নদীর তীরে আমার প্রিয় উচ্চারণ শব্দের কারাগারে বন্দী তবুও আমি মুক্তি চাইনা তোমার চোখের অপলক মায়াবী দুনিয়া থেকে।
বিদায় দাও ভোরের হাওয়া পাখিদের বাসায় প্রেমকে উদ্রেক করে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।