তীর্থ ভ্রমণ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তীর্থ ভ্রমণ
তুলোশী চক্রবর্তী
কত শত তীর্থ আছে
এ ধরাধামে
কে নিয়ে যাবে সেথা
 এই নরাধমে,
দ্বারকা ,পূরী,বৃন্দাবন
দেখতে খুব আশা
সামর্থ্য শক্তি নেই যদিও
শুধু প্রভুর উপর ভরসা,
প্রভু যদি কৃপা করে
যাবই আমি একদিন
মহানন্দে মহোল্লাসে
তীর্থ ভ্রমণ তা ধিনা ধিন।
গিয়েছিলাম  ইস্কনে
আর হায়দ্রাবাদ স্বর্ণমন্দিরে,
মন্দিরের পরিবেশ এতই প্রিয়
আসতে ইচ্ছে হয়না ফিরে,
কতো কতো মানুষ সেথায়
করে আনাগোনা
দিবানিশি চলে সেথায়
প্রভুর আরাধনা।
0

Publication author

offline 5 years

Tuloshi Chakraborty

1
ভারত এর পশ্চিমবঙ্গের সম্ভ্রান্ত ব্রাহ্মন পরিবারে কবি তুলোশী চক্রবর্তী এর জন্ম ।পিতা অজয় চক্রবর্তী ।
Comments: 0Publics: 14Registration: 28-11-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।