![]()
আমার মন বলে ফিরে যাই
আবার ভাবি আমিই বা কোথায়
আমি বোধ হয় আমার স্বপ্নেতে
থাকি আমি শুধু আমার মনেতে।।
আর আমার,
মনেতে, প্রাণেতে, হৃদয়ে,
রক্তেতে, ধমনিতে, প্রতি অঙ্গেতে
থাকো তুমি
তাহলে কিসের ফিরে যাওয়া
ইচ্ছে তো শুধু তোমাকেই পাওয়া
শোনো তবে আমার মনের কথা
আর আমার যাতনা-ব্যথা।।
ইচ্ছে করে সেখানে ফিরে যেতে
যেখানে তুমি আসতে
আর আমায় ভালবাসতে
তোমায় পেতাম পাশেতে।।।
দেখতে পেতাম চোখেতে
এখন তুমি কেবল আমার মনেতে ।।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)