আমি চাই না সেই শক্তি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি চাই না সেই শক্তি
— শাহ্ আলম আল মুজাহিদ

আমি চাই না সেই শক্তি,
যে শক্তির স্পর্শ লেগে চলার গতি থেমে যায়,
হারিয়ে যায় সব প্রাকৃতিক বিষয়বস্তু।

আমি চাই না সেই শক্তি,
যে শক্তির ছোঁয়া লেগে কণ্ঠে বাজে না সুর,
হৃদয়ে বাজে না সুখের নূপুর—
সকাল, সাঁঝ, কিবা রাত-দুপুর।

যে শক্তির গর্জনে ধ্বংস নামে পুনঃপুন অভিমানে,
বাড়তেই থাকে ভয়ংকর দুর্যোগ,
ধরণীর প্রাণে জ্বলে অগ্নিকান্তের উৎপাত।

যে শক্তির আগমনে
ভূবন হয়ে ওঠে কঠিন লৌহদ্রব্য,
যেথায় মুছে যায় স্বর্গ–সুখের আশা,
লোপ পায় সব মধুর ভালোবাসা।

ভূমণ্ডলে আজ তাই
শুধু অনল আর অনল—
চোখে দেখি আজ পৃথিবী, এ কি অনাসৃষ্টি!

আমি চাই না সেই শক্তি,
যে শক্তির নিষ্ঠুর হাতে আজ
পৃথিবী ঘূর্ণায়মান, ক্লান্ত কক্ষপথে।

0

Publication author

0
আমি শাহ আলম। বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। সমাজের বৈষম্যের বিরুদ্ধে আমার সংগ্রাম।আলোর পথে আমার সকল অগ্রযাত্রা।
Comments: 0Publics: 45Registration: 07-11-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।