তোয়াজি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ঘাট মেনেছে ঘটনাহীন নদী,
নৌকা বাঁধা তারই রাধাচূড়ায়,
রোদ লাগলে যখন আগুন লাগে
বারুদ তখন এমন কপাল পোড়ায়।।

জল বসন্তে শ্মশান আলুথালু,
নাইতে গিয়ে ডুবে মরি শোকে,
কাঠ ফুরোলো চিতা জ্বালতে গিয়ে
গা মুছেছি গামছা পাতা সুখে।।

হিজল গাছের পেচক দম্পতি,
মুখ দেখে দেয় একুশটি আধুলি,
হাল ধরেছে শেয়াল বাদুড় মিলে,
বকের সাথে কাকের চুলোচুলি।।

পরিযায়ী পাখায় কাঁপে শীত,
শীর্ষ নেতৃত্ব এখনো তোয়াজি,
কাটলে অশৌচ প্রতিরক্ষা খাতে
মাছের তেলে জমিয়ে মাছ ভাজি।।

0

Publication author

offline 4 years

Tanima Hazra

0
লিখি কবিতা, ছোটগল্প, গল্প, উপন্যাস, রম্যরচনা। বিভিন্ন লিটিল ম্যাগাজিনের সাথে লেখালিখির সুবাদে নিয়মিত ভাবে যুক্ত।
Comments: 0Publics: 5Registration: 09-04-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।