![]()
জানবার অদম্য পিপাসা,
জীবনী শক্তির প্রকাশিত ভাষা,
অবাক মেলবন্ধনে মিলিত,
মনে র শিল্প ঘরে জাত এক আশা।
বহু দিন পর অখণ্ড অবসর,
অবশেষে শুরু হল দর্শন ,
দিবারাত্রি একাকার রোমকূপে ,
মুক্তি র নিশ্বাস পান করার সুখে।
নিজভাবে মশগুল,
অগনিত করি ভুল,
ক্ষমতার অধিকার ঘৃণার বন্ধনে,
খাপছাড়া জীবনে সুযোগ সন্ধানে।
দেহের রমনে যদি ঘটে অঘটন,
প্রেমের বাঁধনে – মনের মন্থন,
শ্রবণে স্মরনে আলোর দিশা,
ব্যাথা বলিদানে কেটে যায় তমঃনিশা।
কবে পাব সত্য সনাতন,
চোখের আড়ালে সব বিস্মরণ,
ধুয়ে মুছে যাক নির্জীব কালো রঙ
সোনার বাটিতে প্রান করি ধারন।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)