![]()
থির বিজুরি অঙ্গদ
সাবিনা ইয়াসমিন
যদি একবার হওয়া যেত মেঘ
এই পাথর হয়ে শূন্যে ঝুলে থাকার
দিন ফুরাতো। করপুটে ধরা যেত
জল। ধারা নামিয়ে দেয়া যেত।
যদি একবার মেঘ হওয়া যেত
চাঁদের চিবুক ছুঁয়ে মুছে দেয়া যেত
একাকিত্বের পারদ। শিথানে পৈথানে
শুকতারা জ্বালিয়ে দেয়া যেত।
যদি মেঘ হওয়া যেত, তবে
অঝোর ধারাপাত পরিত্যাজ্য করে
পলাতক প্রেমিকের বাজুতে, হয়ে
থাকা যেত থিরবিজুরি অঙ্গদ।
০১ ডিসেম্বর ২০২১
ঢাকা
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)