দুধরাজ | কলমে-শারমিন ইসলাম শর্মি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অন্তরে দুধরাজ হয়ে পেতেছে আসন সে যে,
তাই দুঃখ দিলেও মুগ্ধ হয়ে চেয়ে থাকি।
পেখম মেলা মনের আকাশ জুড়ে বিচ্ছেদের বাহারি কালশিটে,
সূর্য মেঘের কোলে চোখ মুদে আর
বিষাদ প্রমাদ গুনছে শরীর চেটে।
সমুদ্রতট কাঁপছে থরথর
ঘূর্ণিপাকের তীব্র রোষানলে।
প্রেম সে তো ঝুমকোলতার মতো
আজন্মকাল ঝুলে আছে শঙ্খচিলের ঠোঁটে।

0

Publication author

18
Shermin Blog is my Channel. This is Shermin Islam (শারমিন ইসলাম). I'm Bangladeshi poet and author. In this channel I like to present Bangla Poem (বাংলা কবিতা) which are recited ( কবিতা আবৃত্তি) by me. I have a blog site name sherminislam.com.
Comments: 44Publics: 58Registration: 05-06-2023
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
পারভেজ আনোয়ার
2 years ago

“পেখম মেলা মনের আকাশ জুড়ে বিচ্ছেদের বাহারি কালশিটে,
সূর্য মেঘের কোলে চোখ মুদে আর
বিষাদ প্রমাদ গুনছে শরীর চেটে”

অভূতপূর্ব সুন্দর উৎপ্রেক্ষা’র পাঠ হ’লো প্রাণে মনে “বিচ্ছেদের বাহারি কালশিটে”… আপনার লেখা কবিতা ও আবৃত্তির মনোমুগ্ধ পাঠযাত্রা সবে শুরু করেছি এবং অত্যন্ত নিশ্চিতভাবে জানি এ যাত্রা আনন্দিত, ছন্দিত ও হিল্লোলিত হবে ক্ষণে ক্ষণেই… আরও একটি কারণে আমি আপনার গুনমুগ্ধ হয়েছি, সেটি আপনার গান… আপনার জন্যে সর্বান্তরিক শুভকামনা কবি…

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।