প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ধরা
হাকিকুর রহমান

গগন কহিলো, নীরদ রাশিকে
তোমারে ধরিবে কেবা,
তপন কহিলো, শিশির কণাকে
পারিনি করিতে সেবা।

নীরদ কহিলে, ওহে গগন
রয়েছিতো তব মাঝে,
শিশির কহিলো, ওহে তপন
ফিরিবোতো ফের সাঁঝে।

এমনি করিয়া, জগৎ জুড়িয়া
চলে মিলনের খেলা,
কর্তা সেথায়, উপবেশমান
কাটে অন্তহীন মেলা।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।